সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর তাহিরপুর এরিয়া প্রোগ্রামের (এপি) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অভিযানকালে স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবীরা হাসপাতালের চারপাশ এবং প্রধান সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন। একই সঙ্গে হাসপাতালে আসা রোগী ও স্থানীয়দের নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়, যাতে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যকর থাকে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নাসাদ আহমেদ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মহসিন খান, উপসহকারী মেডিকেল অফিসার ফয়েজ আহমদ, হাসপাতালের নার্সবৃন্দ, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুলসহ চাইল্ড ও ইয়ুথ ফোরামের সদস্যরা।
আয়োজকরা জানান, শুধু ঝাড়ু দেওয়া বা পরিষ্কার করাই শেষ কথা নয়; মানুষ যদি নিজের এলাকা নিজে পরিষ্কার রাখার অভ্যাসে অভ্যস্ত হয়, তবেই পরিবেশ ভালো থাকবে। এ কারণে আগামীতেও স্থানীয়দের সাথে নিয়ে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।