Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিএনপি নেতা ফারুকীকে ব হি ষ্কা রে র সুপারিশ

admin

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০২:০১ অপরাহ্ণ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে বিএনপি নেতা ফারুকীকে ব হি ষ্কা রে র সুপারিশ

Manual8 Ad Code

নিউজ ডেস্ক :
জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জালাল উদ্দিন ফারুকীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে দলের সদস্য পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক/যুগ্ম আহ্বায়কের কাছে পাঠানো এক চিঠিতে এ সুপারিশ করা হয়। চিঠিতে অভিযোগ করা হয়েছে, মো. জালাল উদ্দিন ফারুকী বিভিন্ন সময়ে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণœ হয় – এমন অপপ্রচার করে আসছেন।

Manual5 Ad Code

এছাড়া বিভিন্ন নারীকে বিদেশ পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া এবং পরে বিদেশে না পাঠানোর অভিযোগে বিভিন্ন ব্যক্তি ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ কমিটির সদস্যদের কাছে বিচার দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে সংঘটিত চাঁদাবাজির ঘটনার সঙ্গেও তিনি জড়িত বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে।

Manual6 Ad Code

চিঠিতে বলা হয়, চলতি মাসের ১৩ সেপ্টেম্বর সাচনা বাজার-বেহেলী সড়কে অটোরিকশা চালক সমিতির শতাধিক সদস্য জালাল উদ্দিন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাচনা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ ঘটনায় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। মামলাটির নম্বর ২৩৬/২০২৬, জামালগঞ্জ এবং মামলাটি বর্তমানে জামালগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে বলে চিঠিতে দাবি করা হয়েছে। এছাড়া খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রির জন্য ডিলারশিপ নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে হাতেগোনা কয়েকজনকে পণ্য দিয়ে বাকি মালামাল কালোবাজারে বিক্রি করার অভিযোগও করা হয়েছে জালাল উদ্দিন ফারুকীর বিরুদ্ধে।

পাশাপাশি জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কোনো সভায় তিনি উপস্থিত থাকেননি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়, এসব অভিযোগের কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে।

Manual3 Ad Code

অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে ইউনিয়ন বিএনপির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের সম্মতিক্রমে মো. জালাল উদ্দিন ফারুকীকে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে চিঠিতে বলা হয়েছে, এরপর থেকে মো. জালাল উদ্দিন ফারুকীর কোনো কর্মকা-ের দায়ভার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি বহন করবে না।

Manual4 Ad Code

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মালিক বলেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন ফারুকীকে দল থেকে বহিষ্কারের জন্য কমিটি কর্তৃক সুপারিশপ্রাপ্ত একটি চিঠি আমাদের হাতে পেয়েছি। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা করে এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন