Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত

admin

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১২:২৩ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ১২:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সৌদি আরবে কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত

Manual3 Ad Code

নিউজ ডেক্স:
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে বাংলাদেশি ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। রোববার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায় সাতজন নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। গতকাল রোববার কারখানায় আগুন লেগে ওই ৭ জনের মৃত্যু হয়। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

Manual2 Ad Code

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় শোকবার্তায় জানায়, সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Manual8 Ad Code

শোক বার্তায় মন্ত্রী জানান, সৌদি আরবে কর্মরত এই প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে তিনি গভীর শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Manual3 Ad Code

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন