Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দু র্ঘ ট না য় প্রাণ গেল বাংলাদেশের রাফাতের

admin

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৩:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ০৩:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সৌদি আরবে সড়ক দু র্ঘ ট না য় প্রাণ গেল বাংলাদেশের রাফাতের

Manual1 Ad Code

নিউজ ডেস্ক :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুরুল মোস্তফা রাফাত নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে দেশটির মদিনা শহরের তোফা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত রাফাত চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত নুরুল আবছার। চার ভাইয়ের মধ্যে রাফাত ছিলেন দ্বিতীয়।
মৃত্যুকালে রাফাত স্ত্রী ও দুই বছর বয়সী একমাত্র কন্যাসন্তান রেখে গেছেন।

Manual4 Ad Code

জানা যায়, নিহত রাফাত মদিনায় একটি গ্রোসারি দোকানে চাকরি করতেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

নিহত রাফাতের চাচা মোরশেদ আলম জানান, জীবিকার উদ্দেশ্যে প্রায় চার মাস আগে সৌদি আরবে যান রাফাত। সেখানে মদিনা শহরের একটি গ্রোসারি দোকানে চাকরি নেন তিনি।

শেয়ার করুন