স্টাফ রিপোর্টার:
নির্বাচন নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এসময় তারেক রহমান বলেন, ‘জাতীয় নির্বানের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। শেখ হাসিনার ফ্যাসিবাদকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। তবে এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না, পা দেবে না।’
এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, ‘কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্যে স্বাধীনতাকামী মানুষ বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে খুন-খারাবি চলছে দেশে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের লাগামহীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।