স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে কিনা, তা নির্ভর করছে জাতীয় সংসদের ওপর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।মঙ্গলবার (০৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে অধ্যাদেশ জারি করেছে, নির্বাচন কোন পন্থায় হবে, জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় হবে তা সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।
সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। ভেঙে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সরকার এখন যে অনুযায়ী ব্যবস্থা নিতে বলছে, নির্বাচন কমিশন (ইসি) সেভাবেই ব্যবস্থা নেবে। ইসির কাজ ব্যবস্থাপনা করা।সংসদে নারী আসনের নির্বাচনে আনুপাতিক হারে দলগুলো আসন পাবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।