Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্ররা স্বতন্ত্রই, জাতীয় পার্টি সংসদে বিরোধী দল: ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪ | ০৫:৫২ অপরাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ | ০৫:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
স্বতন্ত্ররা স্বতন্ত্রই, জাতীয় পার্টি সংসদে বিরোধী দল: ওবায়দুল কাদের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টিই বসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধী দল। স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবেন।

Manual7 Ad Code

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

Manual7 Ad Code

সংসদে বিরোধী দল কে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের উল্টো প্রশ্ন করেন, বিরোধী দল কার হওয়া উচিত?

Manual3 Ad Code

তখন সাংবাদিক বলেন, দ্বিতীয় বৃহত্তম দলেরই হওয়া উচিত। এ সময় কাদের বলেন, তাহলে ধরে নিন তারাই (জাতীয় পার্টি হচ্ছে)।

বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব দলকেই তো মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষের দল, তারা তো স্বাধীনতার বিপক্ষে। যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, সে স্বাধীনতায়ও বিশ্বাস করে না। কাজেই ওই রকম বিরোধিতা আমরা চাই না।

বিএনপি অবস্থান তারা নিজেরাই পরিষ্কার করে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে বোঝা গেছে, তারা দুর্বল নাকি শক্তিশালী। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশই নেয়নি। সেখানে তাদের অবস্থান পরিষ্কার। জনগণকে দিয়ে নির্বাচন বর্জন করাবে, সেখানেও তারা ব্যর্থ। তাদের শক্ত কোনো অবস্থান তো দেখতে পাচ্ছি না। দল হিসেবে তারা দুর্বল, এ কথা আমি বলতে চাই না।

তিনি বলেন, বিএনপি সবকিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত। শোকের মিছিল হারানোর বেদনা থেকে হয়। ইলেকশনে হেরে গেছে, আন্দোলনে হেরে গেছে, এখন আর কিছু করার নেই। আমি বলবো কালো পতাকার সঙ্গে, কালো ব্যাজ ধারণ করলে ১৬ কলা পূর্ণ হবে।

তিনি আরও বলেন, সারাবিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে আর বাংলাদেশে বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার করা হচ্ছে। তারা মনে করছে আওয়ামী লীগ কচুপাতার ওপর শিশিরবিন্দু, সহজেই টলে পড়বে। সেটা সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।

বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে আছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, তারা যত সরকারের পতন বলবে, সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেত, তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই পতনের খাদে পড়ে গিয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন