Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

admin

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

Manual2 Ad Code

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরোধ গড়ে তুলেছিল। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে মূল প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও তার অনেক আকাঙ্ক্ষাই এখনো অপূর্ণ রয়ে গেছে।’

Manual1 Ad Code

ডা. শফিকুর রহমান বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে। দেশ একটি নতুন সরকারের অধীনে যাত্রা শুরু করেছে। এখন মানুষের প্রত্যাশা, দেশে নতুন করে কেউ আর ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে বসবাস করবে এবং দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত হবে।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর এবং গণভোটের মাধ্যমে জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু সরকারের মধ্যে এ বিষয়ে অনীহা দেখা যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। টালবাহানা না করে সরকারকে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’

তিনি মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও ১৯৭১ সালে আত্মত্যাগকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদ ও আহতদের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানান।

Manual4 Ad Code

বিবৃতিতে জামায়াত আমির আরও বলেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ-বিগ্রহের কারণে মানবতা হুমকির মুখে রয়েছে। এ ধরনের সংকটময় মুহূর্তে আমি দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।’

Manual5 Ad Code

শেয়ার করুন