Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর পুরুষাঙ্গ কর্তন, সাবেক স্ত্রীসহ দুজন গ্রেপ্তার

admin

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩ | ০১:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ | ০১:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
স্বামীর পুরুষাঙ্গ কর্তন, সাবেক স্ত্রীসহ দুজন গ্রেপ্তার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সারোয়ার (৩৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কাটার অভিযোগে তার সাবেক স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

গ্রেপ্তারকৃতরা হলেন, সারোয়ার এর সাবেক স্ত্রী মোসা. ফরিদা ইয়াসমিন (২৮) ও পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা আমেনা ওরফে রহিমা বেগম (৪৫)।

Manual6 Ad Code

এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্বামী দুবাই প্রবাসী ছিলেন। বিদেশ থাকাকালীন অবস্থায় তিনি এবং প্রথম আসামি তার স্ত্রী মোসা. ফরিদা ইয়াসমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তারা উভয়পক্ষের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন যেতেই ভুক্তভোগী সারোয়ার বাংলাদেশে ফিরে জানতে পারেন তার স্ত্রীর পূর্বেও আরেকটি বিয়ে হয়েছিল। ওই পরিবারে দুটি সন্তান রয়েছে তাদের। এসব তথ্য জানার পর একপর্যায়ে সারোয়ার তার সাবেক স্ত্রীকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করেন।

পরবর্তীতে গত ১৬ এপ্রিল আনুমানিক রাত ১১টায় আসামি ফরিদা ইয়াসমিন সারোয়ারকে কথা আছে বলে মিজমিজি পাইনাদী নতুন মহল্লার শামসুদ্দিন স্কুলের পাশে দুই নং আসামির বাসায় ডেকে নিয়ে যান। বাসায় প্রবেশের পরপরই ফরিদা ইয়াসমিন তাকে লাচ্ছি ও কেকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন।

Manual3 Ad Code

একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় তার লিঙ্গ কেটে ফেলা হয়। তারপর আরেক সহযোগী দ্বিতীয় আসামি সারোয়ারকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেই তারা দুজন সঙ্গে সঙ্গে পালিয়ে যান। পরে সারোয়ারের পরিবার খবর পাওয়ার পর ভুক্তভোগীর বাবা মো: বাবুল প্রধান (৬২) বাদী হয়ে মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুরুষাঙ্গ কাটার ঘটনায় সারোয়ারের সাবেক স্ত্রীসহ দু’জন আসামিকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ (বুধবার) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

 

Manual1 Ad Code

শেয়ার করুন