Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হজে গিয়ে ৬৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৯,৭৪২ জন

admin

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ১২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
হজে গিয়ে ৬৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৯,৭৪২ জন

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। এর মধ্যে পুরুষ ৫২ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৫১ জন, মদিনায় পাচঁজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন।

সোমবার (১৫ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৯ হাজার ৭৪২ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১৯৬টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৪, সৌদি এয়ারলাইন্স ৭৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করে।

Manual5 Ad Code

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

প্রসঙ্গ, বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

Manual3 Ad Code

শেয়ার করুন