Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সং/ঘ/র্ষ, ৩৫ জন আ হ ত

admin

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সং/ঘ/র্ষ, ৩৫ জন আ হ ত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের সময় ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি নেতা কাজী লুৎফুর রহমানের বাড়ির পেছনের পুকুরে ওই পরিবারের নারীরা গোসল করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা এজারত মিয়ার পক্ষের দুই ছেলে নারীদের গোসলের ছবি তুলছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

Manual5 Ad Code

এরই জের ধরে রোববার সকালে কাজী লুৎফুর রহমান ও এজারত মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।

Manual3 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual2 Ad Code

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন