Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

admin

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ০৫:২৯ অপরাহ্ণ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ০৫:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া এলাকায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো শৈলজুড়া গ্রামের বকুল সরকারের দুই ছেলে। তাদের মধ্যে শ্রাবণ সরকারের বয়স (৮) বছর। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। অপর জন হল সৌরভ সরকার (৬)।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় দুই ভাই। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual3 Ad Code

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই শিশুর পরিবারের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

Manual8 Ad Code

শেয়ার করুন