Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

admin

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ০২:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ০২:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মশহুদ আহাম্মদ (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মশহুদ আহাম্মদ নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পিকআপটি নিয়ে স্থানীয় দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। বড়চর এলাকায় পিকআপটি পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী লাকি পরিবহনের একটি বাস রং সাইডে গিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Manual3 Ad Code

দুর্ঘটনায় পিকআপের চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Manual2 Ad Code

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। লাকি পরিবহনের বাসটি রুস্তমপুর টোল এলাকায় আটক করা হয়েছে বলে জানা গেছে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাসটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। উভয় গাড়ি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন