হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা পরিষদের শূণ্যপদে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন (১৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির-এর স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির, এডভোকেট মোঃ নুরুল হক ও মোঃ ফরিদ আহমেদ তালুকদার।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি বলেন, বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। সুষ্টুভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন বাচাই ১৫ ফেব্রæয়ারি, আপিল নিষ্পতি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রæয়ারি ও প্রতীক বরাদ্ধ দেয়া ২৩ ফেব্রুয়ারি। আর ভোট গ্রহন হবে ৯ মার্চ। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।