স্টাফ রিপোর্টার:
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। মেসি ইন্টার মিয়ামির অধিনায়ক হিসেবে অংশ নেন।
হোয়াইট হাউসে এটি ছিল মেসির প্রথম সফর। সংবর্ধনা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প দলটিকে ওভাল অফিসেও আমন্ত্রণ জানান।হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রবেশ করেন মেসি এবং ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস। পরে মাস এবং দলের হেড কোচ হাভিয়ের মাসচেরানো ট্রাম্পকে ইন্টার মিয়ামির জার্সি ও একটি ঘড়ি উপহার দেন।২০২৩ সালের জুলাইয়ে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেন। এর আগে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন।অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মান জানাচ্ছি। একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বলতে পারছি, হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।