স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় থানা পুলিশের অভিযানে দুই জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর জামায়াতে ইসলামির বাইতুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ ও উপজেলা জামায়াতে ইসলামির যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এতে থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন এবং তার একটি চোখের ক্ষতি হয়। এ ঘটনায় গুরুতর আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মুজাহিদ ও রাকিবুলকে আসামি করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মামলার পর থেকে পুলিশ তাদের খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।