Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৭ দিনে দেশে ২৮৯টি অগ্নিসংযোগ

admin

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
৫৭ দিনে দেশে ২৮৯টি অগ্নিসংযোগ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধ এবং হরতালে ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল রবিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

Manual3 Ad Code

আনোয়ারুল ইসলাম বলেন, রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালে ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে ট্রাক ৪৫টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৯টি।

Manual2 Ad Code

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত চারটি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে তিনটি ও কুমিল্লায় একটি বাসে আগুন দেওয়া হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ও ৪০ জন কাজ করেছেন।

শেয়ার করুন