স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-র ম্যাচে পিএসজির কাছে হেরেছে চেলসি। ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ফরাসি জায়ান্টদের কাছে ৫-২ গোলের ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যাচে ব্রাডলি বারকোলা ও ওসমান ডেম্বেলের গোলে দুবার এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দুইবার এগিয়ে গেলেও মালো গুস্তো ও এনজো ফার্নান্দেজ গোল করে দুইবারই সমতায় ফেরান চেলসিকে।
তবে শেষ দিকে ভিতিনহা একটি এবং বদলি নামা কাভারাটস্খেলিয়া জোড়া গোল করে ব্যবধান গড়ে দেন। এতে ৫-২ গোলের বড় জয় নিশ্চিত হয় প্যারিসের ক্লাবটির।
আট মাস আগে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে চেলসির কাছে হারলেও, এই ম্যাচে পিএসজি তাদের সেই চেনা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। আগামী মঙ্গলবার (১৭ মার্চ) চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।