Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯-এ কল, পুলিশ গিয়ে অস্ত্রসহ আটক করলো যুবককে

admin

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
৯৯৯-এ কল, পুলিশ গিয়ে অস্ত্রসহ আটক করলো যুবককে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
জরুরিসেবা নাম্বার ৯৯৯-এ কল করে অবগত করলে পুলিশে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে। ঘটনাটি সিলেটের গোলাপগঞ্জে। সোমবার দিবাগত (২৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রাম থেকে এ যুবককে আটক করা হয়।

Manual3 Ad Code

আটক যুবক জুয়েল আহমদ (২৮) এ গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।

জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- অভিযুক্ত জুয়েল আহমদ তার শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতরে পলিথিনে মুড়িয়ে একটি পিস্তল রেখেছিলো। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি জব্দ করে এবং জুয়েলকে আটক করে।

Manual7 Ad Code

পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় পুলিশ।

Manual5 Ad Code

শেয়ার করুন