Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২ ঘণ্টায় ২১০টি মনোনয়ন ফরম বিক্রি করল আওয়ামী লীগ

admin

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
২ ঘণ্টায় ২১০টি মনোনয়ন ফরম বিক্রি করল আওয়ামী লীগ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দ্বিতীয় দিন দুপুর ১২টা পর্যন্ত ২১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি৷

বুধবার (৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংশ্লিষ্ট মনোনয়ন বুথ থেকে এ তথ্য জানা গেছে।

Manual3 Ad Code

মনোনয়ন ফর্ম বিক্রি করা বুথের তথ্য অনুযায়ী দুপুর ১২টা নাগাদ ঢাকা বিভাগ থেকে ৪৮টি, ময়মনসিংহ বিভাগ থেকে ১০টি, চট্টগ্রাম বিভাগ থেকে ২৪টি, সিলেট বিভাগ থেকে ৮টি, বরিশাল বিভাগ থেকে ৬৫টি, খুলনা বিভাগ থেকে ২২টি, রংপুর বিভাগ থেকে ১৫টি এবং রাজশাহী বিভাগ থেকে ১৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

Manual3 Ad Code

এর আগে প্রথম দিনের ফরম বিক্রি শেষে বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, প্রথম দিনে মোট ৮১০টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২৭৫টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৬২টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১৪৯টি, সিলেট বিভাগ থেকে ২৬টি, বরিশাল বিভাগ থেকে ৫৬টি, খুলনা বিভাগ থেকে ৭৭টি, রংপুর বিভাগ থেকে ৭৫টি এবং রাজশাহী বিভাগ থেকে ৯০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

Manual6 Ad Code

শেয়ার করুন