Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গরম আসার আগেই সিলেটে লোডশেডিংয়ের আঁচ!

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
গরম আসার আগেই সিলেটে লোডশেডিংয়ের আঁচ!

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
শীতের মৌসুম মাত্র শেষ হয়েছে। এখনও শীতের আবহ রয়েছে সর্বত্র। এরমধ্যেই লোডশেডিংয়ের আঁচ পেতে শুরু করেছেন সিলেটের মানুষ। এই সময়ে বিদ্যুতের চাহিদা কম থাকলেও মঙ্গলবার কয়েক দফা লোডশেডিংয়ের কবলে পড়েন সিলেটবাসী।

Manual7 Ad Code

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকায় বেশি বিপাকে পড়েন অফিস-আদালতে কর্মরতরা।

Manual5 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে।

সিলেট মহানগরের জালালাবাগ আবাসিক এলাকার বাসিন্দা আইনুল হোসেন বলেন, গত দুইদিন থেকে বিদ্যুৎ যাচ্ছে ঘন ঘন। অনেক সময় কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই সময়ে এমন লোডশোডিং আগে কখনও হয়নি। অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে পানির সমস্যা হচ্ছে বেশি।

Manual5 Ad Code

জিন্দাবাজার মা ইলেকট্রনিকের মালিক আলিম উদ্দিন জানান, গরমের সময়ে লোডশেডিং হয় এটা আমরা সবাই জানি। কিন্তু এখনও তো গরম এলোই না। এখন কেন এত লোডশে?

বিদ্যুতীনতায় কাজের ব্যাঘাত ঘটছে বলে তিনি জানান।

Manual2 Ad Code

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন মঙ্গলবার বিকালে সিলেটভিউ-কে বলেন, সিলেটে আজ চাহিদা থেকে ৩০ থেকে ৪০ শতাংশ সরবরাহ কম মিলেছে। ফলে আজ এই লোডশেডিং হচ্ছে।

তবে কেন সরবরাহ কম- এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে পারেননি।

শেয়ার করুন