Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এপিবিএন’র অভিযানে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

admin

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ০৩:৩০ অপরাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ | ০৩:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
এপিবিএন’র অভিযানে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ৭ এপিবিএন’র অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বালাগঞ্জ থানাধীন চৌমুহনী কালীবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই মোটরসাইকেলসহ মো. রিয়াদ আহমেদ (২৩) নামে এক যুবককে আটক করা হয়।

Manual8 Ad Code

আটক রিয়াদ সিলেটের বালাগঞ্জ থানার বারইগ্রান এলাকার আব্দুল জব্বার আলীর ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন (২৭) নামে আরেক যুবক পালিয়ে যায়।

Manual4 Ad Code

উদ্ধারকৃত কালো রংয়ের pulsar, 150 সিসি, যাহার ইঞ্জিন নং-DHGBUC78472, চেসিস নং- MD2DHDHZZUCCX4564 এবং নীল রংয়ের pulsar, 150 সিসি, যাহার ইঞ্জিন নং-DHGBUC77778, চেসিস নং- MD2DHDHZZUCC84395।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শহীদুল ইসলাম শেখ বাদী হয়ে বালাগঞ্জ থানায় এজাহার দায়ের করা করেন।

Manual4 Ad Code

শেয়ার করুন