Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদবোধন

admin

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ০১:১৮ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ০১:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদবোধন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
“স্মার্ট বাংলাদেশের পথে, চলো হাটি একসাথে” এই প্রতিপাদ্য নিয়ে প্রতিবছরের মত এবার ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪। আজ (রবিবার) সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে চারদিন ব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদবোধন করা হয়েছে।

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে চারদিনব্যাপী বর্নিল এই অনুষ্ঠানের উদবোধন করেন সিলেট মহানগর পুলিশ এর কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান, পিপিএম।

Manual7 Ad Code

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বলেন, উন্নত বিশ্বের তালিকায় বাংলাদেশের নাম পৌঁছে দিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই, যত বেশি কারিগরি শিক্ষার প্রসার ঘটবে তত দ্রুত বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।

Manual3 Ad Code

উদবোধনী পর্ব শেষে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী সহ বিভাগের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় বন্যার্ঢ্য র‍্যালী। যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিলেট পলিটেকনিক ক্যাম্পাসে এসে শেষ হয়। একইদিনে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে অভিবাবক সম্মেলন ও ল্যাব ওয়ার্ক পরিদর্শন সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

উল্লেখ্য সারাদেশে একযোগে শুরু হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। সারা দেশের ন্যায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটেও পালিত হচ্ছে চার দিন ব্যাপি এই অনুষ্ঠান। যার দ্বিতীয় দিনে (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে কারিগরি শিক্ষা সম্প্রসারণের লক্ষে বিশেষ সেমিনার। একই দিনে শিল্প কারখানা সমূহের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কার্যক্রমও অনুষ্ঠিত হবে ।

Manual4 Ad Code

কারিগরি শিক্ষা সপ্তাহের ৩য় দিনে ( ৩০ এপ্রিল) দেশের স্বনামধন্য ইন্ডাস্ট্রিজ এবং সিলেট বিভাগের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে চাকুরি মেলা। যেখান থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে শতাধিক চাকুরিপ্রত্যাশিদের চাকুরি প্রদানের কথা রয়েছে।

সমাপনী দিনে (০২ মে) মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চারদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে।

শেয়ার করুন