Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

ফলো করুন-

Wonder Bolden cradles her year-old granddaughter, Journey, as she surveys the remains of her mother's mobile home in Rolling Fork on Saturday. (Rogelio V. Solis/AP)

Manual3 Ad Code

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড মিসিসিপি, নিহত ২৬
অনলাইন ডেস্ক :
বিধ্বংসী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্য। ক্যালিফোর্নিয়ার পরে এবার টর্নেডোতে তছনছ মিসিসিপি।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মিসিসিপি জুড়ে একটি টর্নেডো এবং শক্তিশালী বজ্রঝড়ে কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছেন। খবর সিএনএনের।

Manual6 Ad Code

আহত হয়েছেন অসংখ্য মানুষ। কয়েকশ’ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। প্রায় ৩২ হাজার বাড়ি কিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

Manual8 Ad Code

প্রবল বাতাস এবং ঝড়ের দাপটে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দেশটির আবহাওয়া দফতরের আশঙ্কা, টর্নেডোয় প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভার পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোট শহরে পড়েছে।

ঝড়ের কারণে গোটা শহর বিদ্যুৎহীন ছিল। শহরের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রচুর গাছ ভেঙে পড়েছে।

Manual5 Ad Code

 

মিসিসিপির গভর্নর টেট রিভস সমাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মারাত্মক টর্নেডোতে অন্তত ২৬ জন মিসিসিপিবাসী মারা গেছেন। অনেকে আহত হয়েছেন। উদ্ধারকারী দল এখনও কাজ করছে।

Manual1 Ad Code

রোলিং ফর্কের মেয়র এলড্রিজ ওয়াকার বলেন, টর্নেডোর আঘাতে আমার শহর ধ্বংস হয়ে গেছে। তবে আমরা আবার উঠে দাঁড়াব।

 

শেয়ার করুন