Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী ভিসায় কঠিন শর্ত আরোপ করল অস্ট্রেলিয়া

admin

প্রকাশ: ০৯ মে ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ০৯ মে ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
শিক্ষার্থী ভিসায় কঠিন শর্ত আরোপ করল অস্ট্রেলিয়া

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:
স্টুডেন্ট ভিসার নিয়মে আবারও পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে স্টুডেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করছে দেশটি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

রেকর্ড অভিবাসী আগমনের কারণে শুক্রবার থেকে নতুন এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এবার থেকে কমপক্ষে ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলার (১৯ হাজার ৫৭৬ মার্কিন ডলার) সঞ্চয়ের প্রমাণ দেখাতে হবে।

Manual8 Ad Code

এর আগে গত বছরের অক্টোবরে এই সঞ্চয়ের পরিমাণ ২১ হাজার ৪১ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২৪ হাজার ৫০৫ ডলার করা হয়েছিল। স্টুডেন্ট ভিসায় নতুন এই নিয়ম ঘোষণার পাশাপাশি অবৈধ পন্থায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে দেশটির বেশ কিছু কলেজকে সতর্ক করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন