Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯

admin

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ মার্চ ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সৌদিতে ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:
ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে। এতে অন্তত ২০ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। খালিজ টাইমস, গালফ নিউজসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে একটি সেতুর সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয় এবং উল্টে গিয়ে এটিতে আগুন ধরে যায়। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। ব্রেকজনিত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর রেড ক্রিসেন্ট দলসহ জরুরী পরিষেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করে। একইসঙ্গে তারা এলাকাটি ঘিরে ফেলে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-এখবারিয়া হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছে, নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।

Manual4 Ad Code

রমজান শুরু হলে সৌদি আরবে ওমরাহযাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। ঘটনাটি পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ ও ওমরাহ পালনকারী যাত্রীদের নিরাপদে পরিবহনকে চ্যালেঞ্জে ফেলেছে।

Manual2 Ad Code

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সে সময় ৩৫ জন বিদেশি নাগরিক নিহত হন। একইসঙ্গে আহত হয় চারজন।

Manual5 Ad Code

 

শেয়ার করুন