Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সম্পাদক স্বপদে বহাল

admin

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ০৬:২৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ০৬:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সম্পাদক স্বপদে বহাল

Manual7 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনকে স্বপদে বহাল করা হয়েছে।

Manual1 Ad Code

১৫ জুলাই সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নেতৃত্বের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি এবং সমালোচনা ও দলীয় কর্মীদের মধ্যে বিভেদ তৈরীসহ সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ৭ মে আপনাকে বহিষ্কার করা হয়।

Manual2 Ad Code

সেই সাথে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা মর্মে কারণ দর্শানো পত্র প্রেরণ করা হয়। কারণ দর্শানোর পত্রের জবাবে আপনি ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনার পুণরাবৃত্তি করবেন না বলে প্রতিশ্রুতি দেয়ায় আপনার বহিষ্করাদেশ প্রত্যাহার করা হল।

Manual6 Ad Code

বহিষ্করাদেশ প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে সরওয়ার হোসেন জানান, জাতীয়তাবাদী আদর্শে লালিত একজন জিয়ার সৈনিক কখনো বিপদগামী হতে পারেনা। ভূল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে।

শেয়ার করুন