Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে চোরাই টমটমসহ চোর আটক

admin

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ০৭:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ০৭:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে চোরাই টমটমসহ চোর আটক

Manual5 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জে চুরি যাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চোরকে আটকসহ চোরাইকৃত টমটম উদ্ধার করা হয়েছে।

আটককৃত চোর হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নোয়াগাও গ্রামের কালন মিয়ার পুত্র কাওসার আহমেদ সাফি (২২)।

Manual4 Ad Code

সোমবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব।

Manual6 Ad Code

তিনি জানান, শরিফুল আলম নামে এক টমটম চালক রোববার দুপুরে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের চতুল গ্রাম থেকে রোগী নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসে। সেখানে পৌছার পর রোগী নিয়ে ওই চালক হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে যাওয়া মাত্রই সাফি টমটমটি চুরি করে নিয়ে পালিয়ে যায়।

Manual4 Ad Code

পরে বিষয়টি পুলিশকে অবগত করা হলে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে রাতে সাফি নামে ওই চোরকে টমটমসহ শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে টমটম চুরির কাজে ব্যবহৃত দুইটি মাষ্টার চাবি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

শেয়ার করুন