Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

admin

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ০১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ০১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

Manual1 Ad Code

মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৫ জুলাই) অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেন, একটি কোম্পানি অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকদের নিয়োগ করেছে, স্থানীয় জনসাধারণের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ১৩ জুলাই সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বিভাগের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

Manual8 Ad Code

তিনি বলেন, মোট ২০৩ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।

Manual7 Ad Code

গ্রেপ্তারদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ এবং ১৮ জন নারী, নেপালের ২৭ জন পুরুষ, ইন্দোনেশিয়ার চারজন পুরুষ এবং তিনজন নারী এবং বাংলাদেশের তিনজন পুরুষ রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে।

সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহারের জন্য ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ (বি) ধারা এবং ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন অ্যাক্টের ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। আটককৃতদের জোহর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন