Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বসতঘরে মিলল ৬৫ বস্তা ভারতীয় চিনি

admin

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ০৫:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ০৫:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
বসতঘরে মিলল ৬৫ বস্তা ভারতীয় চিনি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বসতঘরে মিলল ৬৫ বস্তা ভারতীয় চিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুলিশের অভিযানে ৬৫ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার হয়েছে। এসময় গ্রেফতার হয়েছেন একজন।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত মোঃ শাকিল মিয়া (২৮) উপজেলার ভিত্রিখেল হাওর এলাকার বিল্লাল হোসেনের ছেলে। সিলেট জেলা পুলিশের মিডিয়া বিভাগ জানায়, মঙ্গলবার (১৬ জুলাই) গোয়াইনঘাট থানা পুলিশ ভোর রাতে ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল মিয়ার বসতঘর হতে ৬৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। উদ্ধারকৃত চিনির মূল্য অনুমান ৩ লাখ ২৫ হাজার টাকা। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন