Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দর থানার ওসি এসআইসহ ৪ কর্মকর্তা বদলি

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
বন্দর থানার ওসি এসআইসহ ৪ কর্মকর্তা বদলি

Manual3 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা ও সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম পাটোয়ারীসহ ৪ পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। বদলিকৃত অপর দুই এএসআই হলেন দীন ইসলাম ও ইকবাল হোসেন। এদের মধ্যে ওসি গোলাম মোস্তফাকে চট্টগ্রাম রেঞ্জে ও সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম পাটোয়ারীকে কুড়িগ্রামে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার থেকে বদলির এ আদেশ দেওয়া হয়। ওসিসহ ৪ জন অফিসারের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর ছিদ্দিক।

Manual4 Ad Code

১৮ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। পরদিন ১৯ জুলাই রাতে ধামগড় পুলিশ ফাঁড়িসহ দুটি পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় পুলিশের করা দুটি মামলায় সাধারণ মানুষকেও আসামি করা হয়।

Manual4 Ad Code

শেয়ার করুন