Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে র‍্যাব ধরলো ৩ নারী ও ১ পুরুষকে

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ০৪:২৮ অপরাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ০৪:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‍্যাব ধরলো ৩ নারী ও ১ পুরুষকে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি টিম অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। এ চারজন মাদক কারবারি।

Manual3 Ad Code

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে ওসমানীনগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল জব্দ করে র‍্যাব।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার উত্তর আরিপাইল গ্রামের মো. মহররম আলী (৫৮), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার মনোয়ারপুর গ্রামের লাকী আক্তার (৩১), একই থানার জারফাবাদ গ্রামের মোছা. সেলিনা আক্তার (৪৩) ও এই জেলার ভৈরব থানার মিরারচর গ্রামের সুমাইয়া খাতুন (১৯)।

Manual4 Ad Code

র‍্যাব-৯ এর মিডিয়া সেল তথ্যগুলো জানায়। আটক ৪ জনকে সংশ্লিষ্ট থানাগুলোতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code

শেয়ার করুন