Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

admin

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ০১:১২ অপরাহ্ণ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ | ০১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
ধানমন্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

Manual6 Ad Code

বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। বেলা ১১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ১২তলা ভবনের আট তলায় আগুন লাগার খবর পেয়েছি। এরপর ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

Manual3 Ad Code

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

Manual3 Ad Code

শেয়ার করুন