Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে এক আইনজীবীকে আরেক আইনজীবীর ছুরিকাঘাত

admin

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ০৩:২৫ অপরাহ্ণ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ | ০৩:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সুপ্রিম কোর্টে এক আইনজীবীকে আরেক আইনজীবীর ছুরিকাঘাত

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম নামে এক আইনজীবী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। আবদুল কাইয়ুম নামে অপর এক আইনজীবী তাকে হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে আইনজীবী সমিতির শের-ই বাংলা একে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

রক্তাক্ত অবস্থায় ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম হত্যার উদ্দেশে আমাকে ছুরিকাঘাত করেন। আমি এ হামলার বিচার চাই।

ব্যারিস্টার আশরাফের রক্তাক্ত একটি ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে রক্তে তার পোশাক ভিজে গেছে।

 

Manual7 Ad Code

শেয়ার করুন