Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছরে ২৪ সন্তান!

admin

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ০১:৫০ অপরাহ্ণ | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ | ০১:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
২৩ বছরে ২৪ সন্তান!

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক :
২৩ বছরের বিবাহিত জীবনে সন্তানের সংখ্যা ২৪। এদের মধ্যে আবার কেউ যমজ। খুশবু পাঠক নামে অযোধ্যার এক নারী এই দাবি সমাজমাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এই নারী সন্তানদের বয়স ২ থেকে ১৮ বছরের মধ্যে।

Manual5 Ad Code

খুশবুর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই স্থানীয় সংবাদমাধ্যম তার আহম্মেদ নগরের বাড়িতে পৌঁছে যায়।

Manual4 Ad Code

এর পরই ফাঁস হয় আসল রহস্য। ওই নারীর গর্ভজাত সন্তানের সংখ্যা মাত্র দুজন। বাকি ২২টি হল তার বাড়িতে থাকা গাছের সংখ্যা, যাদের ২৩ বছর ধরে খুশবু সন্তানের মতো লালনপালন করে আসছেন। এমনকি তার রেশন কার্ডেও দুই সন্তান থাকার উল্লেখ রয়েছে।

Manual1 Ad Code

সংবাদমাধ্যমে এই তথ্য জানতে পেরে অনেকেই ওই নারীর পোস্টে মন্তব্য করেন যে, শুধুমাত্র সমাজমাধ্যমে প্রচার পাওয়ার জন্য তিনি এই ধরনের মিথ্যা কথা বলছেন। সব কয়টি সন্তানকে ক্যামেরার সামনে হাজির করার দাবি করেছেন এক সমাজমাধ্যম ব্যবহারকারী।

শেয়ার করুন