Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের হাতে তিনজন আটক

admin

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
র‍্যাবের হাতে তিনজন আটক

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন একটি এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার উত্তর মোড়াইল গ্রামের জামাল মিয়ার ছেলে মো. আমিনুজ্জামান (৪০), একই থানার পাইকপাড়া (চ্যামেলীবাগ) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে, মো. ইব্রাহিম হোসেন (২৬) ও পুনিয়াউট গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. ইয়াছিন (২৮)।

Manual7 Ad Code

আটককালে তাদের কাছ থেকে ১২৪ বোতল ফেনসিডিল জব্দ করে র‍্যাব। মামলা দায়েরপূর্বক পরে আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন