Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে আজও ভারতীয় মহিষ আটক

admin

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:০৫ অপরাহ্ণ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে আজও ভারতীয় মহিষ আটক

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মহিষ আটক করা হয়।

Manual2 Ad Code

বৃহস্পতিবার সকালে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লক্ষ টাকা।

Manual3 Ad Code

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার সময় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাচালানের সময় ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লক্ষ ৪০ হাজার টাকা।

Manual3 Ad Code

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন