Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের জালে আটক বিপুল পরিমাণের মাদক সহ ২ ব্যবসায়ী

admin

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:০৩ অপরাহ্ণ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
র‌্যাবের জালে আটক বিপুল পরিমাণের মাদক সহ ২ ব্যবসায়ী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল ফেনসিডিল এবং রমজান হোসেন (১৯) ও মোঃ তাজ উদ্দিন (৬২) নামে দুইজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, সিলেট সদর কোমম্পানীর একটি আভিযানিক দল শনিবার সন্ধ্যা ৬টার দিকে জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৯ বোতল ফেনসিডিলসহ রমজান হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক রমজান জৈন্তাপুর কেন্ডিজিঙ্গাবাড়ী এলাকার আইয়ুব আলীর ছেলে।

Manual4 Ad Code

পৃথক একটি অভিযানে কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মো. তাজ উদ্দিন (৬২) কে আটক করা হয়। আটক তাজ উদ্দিন কোম্পানীগঞ্জ বতুমারা এলাকার মৃত সুনাফর আলীর ছেলে।

Manual2 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

শেয়ার করুন