Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা ও অনুদান বিতরণ

admin

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ | ০৫:০৬ অপরাহ্ণ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ | ০৫:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা ও অনুদান বিতরণ

Manual7 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা ও অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্টিত হয়।

উপজেলা অডিটরিয়ামে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

Manual5 Ad Code

পল্লী জাকির হোসেন বুলবুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাছের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি দাশ, উপজেলা প্রকৌশলী, (এলজিইডি) মাহমুদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জোনায়েদ কবির ও সমাজসেবা কর্মকর্তা নুরুল হক।

Manual6 Ad Code

৫৭ টি সর্বজনীন পূজা মন্ডপে পূজা উদযাপন হবে। প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়। মোট ৫৭টিটি পূজা মন্ডপে সাড়ে ২৮ মেট্টিক টন চাল বরাদ্ধ দেয়া হয়।

Manual8 Ad Code

শেয়ার করুন