Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে ভবন ধসে নিখোঁজ ১০

admin

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ফ্রান্সে ভবন ধসে নিখোঁজ ১০

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক :
ফ্রান্সের মার্সেই নগরীতে একটি বিস্ফোরণের পর দুইটি আবাসিক ভবন ধসে পড়ে ধ্বংসস্তুপের নিচে ১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual1 Ad Code

রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহার দাহমানা এ খবর জানান। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি।

বিস্ফোরণের ধাক্কায় ভবন দুটি ধসে পড়ে সেগুলোতে আগুন ধরে যায়। আগুনের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লেগে গেছে।

ভবনের ধ্বংসস্তুপের নিচে চার থেকে ১০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা উদ্ধারকর্মীদের।

Manual4 Ad Code

ধ্বংসস্তুপ থেকে উদ্ধার পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত গুরুতর হলেও জীবননাশের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরো ছয়জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তারা মূলত আতঙ্কগ্রস্ত ছিলেন।

তৃতীয় আরেকটি ভবন আংশিক ধসে পড়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। ওই এলাকায় আরো প্রায় ৩০টি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

যে ভবন দুটো ধসে পড়েছে সেগুলোর কাঠামোতে কোনো ধরনের সমস্যা ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাহমানা। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

Manual8 Ad Code

 

শেয়ার করুন