Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের জালে দুইজন

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
র‍্যাবের জালে দুইজন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে ২২৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে।

Manual4 Ad Code

র‍্যাব-৯, এর ব্রাহ্মণবাড়িয়া (সিপিসি-১-এর একটি আভিযানিক দল শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে ১৫৫ বোতল ফেনসিডিলসহ নয়ন খান (২০) এক মাদক কারবারিকে আটক করে। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গোপালপুর গ্রামের মো. মোহন খানের ছেলে।

অপরদিকে এই ক‍্যাম্পের আরেকটি দল রোববার ( ২২ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনসিডিলসহ মো. নিঝুম মিয়া (১৯) নামে এক কারবারিকে আটক করে। তিনি উথারিয়াপাড়া (সরদার বাড়ী)-এর মো. সাজু মিয়ার ছেলে।

Manual6 Ad Code

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল।

Manual2 Ad Code

শেয়ার করুন