Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধলাই নদী থেকে ছুরিকাঘাত করা যুবকের লাশ উদ্ধার

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ০২:২৭ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ০২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
ধলাই নদী থেকে ছুরিকাঘাত করা যুবকের লাশ উদ্ধার

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইসলামগঞ্জ (বুধবারী) বাজারের দক্ষিণে ধলাই নদীর কালা পাথর বাঁধ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুর উদ্দীন (২৬)। সে ৫নং ওয়ার্ডের উত্তর ঢালার গ্রামের আবু তাহেরের ছেলে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নুর উদ্দিনের লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ যুবককে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দিয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন