Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কেট পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা: ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ০১:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ০১:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
মার্কেট পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা: ওবায়দুল কাদের

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে। এটা তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে?

Manual2 Ad Code

বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, সংবিধান ও দেশের স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা আপসহীন। নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ৷ দেশের মার্কেটগুলোতে পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে আন্দোলনটা করতে পারেনি। বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। পাশাপাশি বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি। ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘেও যোগাযোগের চেষ্টা করেছে। যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্য দেশকে কীভাবে পরামর্শ দেবে?

Manual7 Ad Code

রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি যত ধরনের অপচেষ্টা করার তা-ই করছে। অগ্নিসন্ত্রাস কিংবা কালো ছায়া যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কি না, সেটাই এখন দেখার বিষয়।

নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যত বাধাবিপত্তি কিংবা অপরাধী আসুক, আমরা প্রতিহত-প্রতিরোধ করবো।

 

Manual5 Ad Code

শেয়ার করুন