Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় বজ্রাঘাতে প্রাণ গেলো চা শ্রমিকের, আহত কিশোর

admin

প্রকাশ: ১৭ মে ২০২৩ | ০৪:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৭ মে ২০২৩ | ০৪:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় বজ্রাঘাতে প্রাণ গেলো চা শ্রমিকের, আহত কিশোর

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি বজ্রাঘাতের ঘটনায় এক চা শ্রমিক নিহত ও এক কিশোর আহত হয়েছেন। বুধবার সকালে ও মঙ্গলবার বিকেলে উপজেলার টিলাগাঁও ও ভাটেরা ইউনিয়নে ঘটনা দুটি ঘটে।

Manual7 Ad Code

বিষয়টি উভয় ইউনিয়নের চেয়ারম্যান নিশ্চিত করেছেন।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর ছেলে মতি কানু (৪০) বুধবার সকালে বাগানের লেইক (পানিকুচি) এলাকায় গরুর ঘাস কাটতে যান। এ সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান।

Manual4 Ad Code

অপরদিকে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম জানান, ইউনিয়নের দক্ষিণভাগ এলাকায় মঙ্গলবার বিকেলে সিপন মিয়ার ছেলে ইমন (১৫) বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন