Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা ঝুঁকিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, সব ধরনের সেবা সাময়িক স্থগিত

admin

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ০৭:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ | ০৭:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
নিরাপত্তা ঝুঁকিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, সব ধরনের সেবা সাময়িক স্থগিত

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেওয়া সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।

Manual2 Ad Code

সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত শনিবার রাতে হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট হাইকমিশনের সামনে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত রোববার বলেন, কূটনৈতিক এলাকার ভিতরে হাইকমিশন অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করছে। সেখানকার মধ্যে চরমপন্থীরা কীভাবে প্রবেশ করতে পারলো, তা অস্বাভাবিক এবং অনুমেয় নয়। তবে এই ঘটনার পর হাইকমিশনারের পরিবার ঝুঁকি ও হুমকি অনুভব করছে বলেও তিনি জানান।

Manual1 Ad Code

শেয়ার করুন