Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার তালিকায় নাম উঠেছে ব্যারিস্টার জাইমা রহমানের

admin

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
ভোটার তালিকায় নাম উঠেছে ব্যারিস্টার জাইমা রহমানের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক দিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টা ২৬ মিনিটে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা।

Manual2 Ad Code

ভোটার হওরার আবেদন ফরমের সঙ্গে হাতের দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে তাদের গাড়ি বহরটি ১২টা ৪৪ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ছেড়ে যায়।

এদিন দুপুর ১টার দিকে ভোটার হতে বিএনপি নেতা তারেক রহমান নির্বাচন ভবনে পৌঁছেছেন।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মত ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি।

Manual1 Ad Code

তবে চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে ভোটার হন।

Manual5 Ad Code

শেয়ার করুন