Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

থানার পাশের জমি থেকে লাশ উদ্ধার

admin

প্রকাশ: ০৫ জুন ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: ০৫ জুন ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
থানার পাশের জমি থেকে লাশ উদ্ধার

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই থানার পাশে একটি ধানী জমি থেকে হাত পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জুন) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual7 Ad Code

উদ্ধার হওয়া মরদেহ একজন পুরুষের। যার বয়স প্রায় ৪০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ রাতের আধারে জমিতে ফেলে রেখে গেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Manual7 Ad Code

তিনি বলেন, মরদেহের এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। দেহের বেশিরভাগ অংশে পচন ধরে গেছে। এদিকে, বিষয়টি ওই এলাকায় ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে সেখানে ভীড় জামায় শত শত উৎসুখ জনতা।

শেয়ার করুন