Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা ইসির

admin

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ১১:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ | ১১:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা ইসির

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলার সমন্বয় সভা শুরু হয়েছে।

বৈঠকে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।

Manual6 Ad Code

এছাড়াও জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহপরিচালক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধি বৈঠকে উপস্থিত রয়েছেন।

Manual3 Ad Code

এসময় কমিশনার সানাউল্লাহ বলেন, সারাদেশে নির্বাচন নিয়ে যে সমন্বয় কমিটি করা হয়েছে সেখানে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একইসঙ্গে এই ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি।

Manual1 Ad Code

শেয়ার করুন