Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে সাংবাদিক আব্দুল খালিকের ভাইয়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

admin

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১২:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে সাংবাদিক আব্দুল খালিকের ভাইয়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

Manual1 Ad Code

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজারের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি ও দৈনিক সিলেট কন্ঠ, দৈনিক আজকের সিলেট ও দৈনিক জালালাবাদী এবং সাপ্তাহিক বিয়ানীবাজারের আলো’র সম্পাদক ও প্রকাশক আব্দুল খালিকের বড় ভাই হাফিজ ক্বারী মো: আব্দুস শহীদ (৬২) এর ইন্তেকাল হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মৃত জবেদ আলীর বড় ছেলে।

Manual5 Ad Code

মরহুমের জানাযার নামাজের সময় রাত ৮.১৫ মিনিটের সময় সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

এদিকে হাফিজ ক্বারী মো: আব্দুস শহীদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম এক শোক বার্তায় বলেন, দ্বীনের খেদমতের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন আব্দুস শহীদ। তিনি সমাজে মানবতা প্রতিষ্টায় কাজ করেছেন। তাঁর মৃত্যুতে বিয়ানীবাজার প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন। একই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায সকল মহলের দোয়া চাওয়া হয়েছে।

Manual1 Ad Code

এতে গভির শোক প্রকাশ করেন সিলেট  ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  বিএনপির এড. এমরান আহমেদ চৌধুরী, জামাতের সেলিম উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী মো: ফখরুল ইসলাম, জাতীয় পার্ঠির আব্দুর নূর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা আব্দুল্লাহ আল-মামুন এবং এনসিপি সিলেট ৬ আসনের আ্যম্বেসেডর শহরিয়ার ইমন (সানি)

শেয়ার করুন