Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে শিশু মুনতাহা হত্যায় ৪ আসামি রিমান্ডে

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে শিশু মুনতাহা হত্যায় ৪ আসামি রিমান্ডে

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে শিশু মুনতাহা হত্যা ও লাশ গুমের মামলায় ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে ৭ দিনের রিমান্ড চাইলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কানাইঘাট থেকে আসামিদের আদালতে আনা হয়।

Manual7 Ad Code

রিমান্ডের আসামিরা হচ্ছেন কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের আলিফজান ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া এবং একই এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগম।

Manual4 Ad Code

মুনতাহা কানাইঘাট সদরের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। মুনতাহা হত্যায় তার বাবা শামীম আহমদ কানাইঘাট থানায় মামলা করেন।

Manual1 Ad Code

মুনতাহার চাচা কয়ছর আহমদ বলেন, আসামিরা সবাই প্রতিবেশী। তবে কারও সঙ্গে আমাদের বিরোধ নেই। শুধু প্রাইভেট পড়াতে না দেওয়ার ঘটনাকে ঘিরে তাদের ক্ষোভ ছিল।

Manual4 Ad Code

পুলিশ জানায়, শিশু মুনতাহাকে প্রাইভেট পড়াতেন পাশের বাড়ির শামীমা। সম্প্রতি তা বন্ধ করে দেওয়া হয়। এর জেরেই এ খুনের ঘটনা। ১৬১ ধারায় হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন শামীমা। মুনতাহাকে গলা টিপে ও বস্তাচাপা দিয়ে হত্যা করা হয়। এরপর লাশ গুমের জন্য ডোবায় রাখা হয়। পরে ঘটনা ভিন্নখাতে নিতে ডোবা থেকে লাশ তুলে পুকুরে ফেলার চেষ্টা করা হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন শামীমা। জানিয়েছেন সন্ধ্যায় তাদের ঘরে শিশুটিকে গলা টিপে ও বস্তাচাপা দিয়ে হত্যার কথা। কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, মুনতাহা হত্যা মামলায় আটক চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছি।

শেয়ার করুন